গত শুক্রবার রাতে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ধাওয়াপাড়া ফেরিঘাট সংলগ্ন আওয়ামী লীগ অফিসে গুলিবর্ষণ ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

হামলার পর রাজবাড়ী সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব জানান, রাত সাড়ে ১০টার দিকে ২০/২৫টি মোটরসাইকেল যোগে এসে স্লোগান দিয়ে আওয়ামী লীগ অফিসে গুলিবর্ষণ ও ভাঙচুর করে। এ সময় অফিসে ও আশপাশে থাকা কর্মীসমর্থক ও সাধারণ মানুষ ভয়ে আতঙ্কে দিকবিদ্বিগ ছুটাছুটি করে পালিয়ে যায়। পরে ওই দুর্বৃত্তরা অফিসের চেয়ার টেবিল এবং বেড়া কুপিয়ে ও ভাংচুর করে চলে যায়।


রাজবাড়ী সদর থানার ওসি জানান, আওয়ামী লীগ অফিসে হামলার ঘটনার তদন্ত চলছে।