চাঁদপুরে জেলার ৫ নির্বাচনী আসনে ৮টি উপজেলা, ৭টি পৌরসভা ও ৮৯ টি ইউনিয়নে ৬’শ ৭৮ কেন্দ্রে ১৮ লাখ ৭ হাজার ৯ শ’ ৮৪ জন ভোটার ৩০ ডিসেম্বর ভোটাধিকার প্রয়োগ করবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত হালনাগাদ ভোটার পরিসংখ্যান অনুযায়ী চাঁদপুর জেলা নির্বাচন কমিশন এ তথ্য নিশ্চিত করেছে।
প্রাপ্ততথ্য মতে, জাতীয় নির্বাচনে ইসির সিদ্ধান্ত অনুযায়ী, জেলা প্রশাসকগণ রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারগণ সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। এছাড়াও জেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করবেন। প্রতি কেন্দ্রে ১জন প্রিজাইডিং অফিসার, প্রতি কক্ষে ১জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ২জন পোলিং অফিসার ভোটগ্রহণের কাজে নিয়োজিত থাকবেন।
চাঁদপুরের ৫টি আসনে ৬শ ৭৮টি ভোটকেন্দ্রে ৩ হাজার ৪শ’ ৮১টি কক্ষ বা বুথ রয়েছে। প্রতি কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও আনসার ভিডিপি সদস্যরা নিরাপত্তার দায়িত্বপালন করবেন। এছাড়াও মোবাইল টিমে সেনাবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সদস্যগণ দায়িত্ব পালন করবেন।
চাঁদপুর -১ (কচুয়া) আসনে ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নে ১’শ ৮টি ভোটকেন্দ্র ও ৪’শ ৯৬টি ভোট কক্ষ রয়েছে। এই আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৬৫ হাজার ৯’শ ৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ২’শ ৯২ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৬’শ ৭৪ জন। ফলে ১’শ ৮ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ৪’শ ৯৬ জন ও ৯’শ ৯২ জন পোলিং অফিসার ভোটগ্রহণের দায়িত্বপালন করবেন। এ আসনে প্রতিন্দ্বীতা করছেন ৭জন প্রার্থী।
চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে ২টি পৌরসভা ও ২০টি ইউনিয়নে ১’শ ৫৪ টি ভোটকেন্দ্র ও ৭’শ ১৯টি ভোটকক্ষ রয়েছে। ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৯’শ ৪৬ জন। পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ৬’শ ১৮ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ৭’শ ২৮ জন। ফলে ১’শ ৫৪জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ৭’শ ১৯ জন ও ১ হাজার ৪’শ ৩৮ জন পোলিং অফিসার ভোটগ্রহণের দায়িত্বপালন করবেন। এ আসনে প্রার্থীর সংখ্যা ৬ জন।
চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে ১টি পৌরসভা ও ২০টি ইউনিয়নে ১’শ ৫৭টি ভোটকেন্দ্র ও ৮’শ ৬৭ টি ভোটকক্ষ রয়েছে। ভোটার সংখ্যা ৪ লাখ ৩০হাজার ৪’শ জন। পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ২২ হাজার ৯৬ জন এবং মহিলা ভোটার সংখ্যা ২ লাখ ৮ হাজার ৩’শ ৪ জন। ফলে ১’শ ৫৭জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ৮’শ ৬৭ জন ও ১হাজার ৭’শ ৩৪ জন পোলিং অফিসার ভোটগ্রহণের দায়িত্বপালন করবেন। এ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে ১’শ ১৮টি ভোটকেন্দ্র ও ৬’শ ১৪ টি ভোটকক্ষ রয়েছে। ভোটার সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৭’শ ৭৬ জন। এ আসনে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৮’শ ৮ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৯’শ ৬৮ জন। ফলে ১’শ ১৮জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ৬’শ ১৪ জন ও ১২’শ ২৮জন পোলিং অফিসার ভোটগ্রহণের দায়িত্বপালন করবেন। ৯ জন প্রার্থী এ আসনে নির্বাচন করছেন।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ২টি পৌরসভা ও ২২টি ইউনিয়নে ১’শ ৪১টি ভোটকেন্দ্র ও ৭’শ ৮৫টি ভোটকক্ষ রয়েছে। ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৪’শ ৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ৫ হাজার ২’শ ৫০ জন এবং মহিলা ভোটার সংখ্যা ২ লাখ ৩ হাজার ২’শ ৪৬ জন। ফলে ১’শ ৪১ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ৭’শ ৮৫ জন ও ১ হাজার ৫’শ ৭০ জন পোলিং অফিসার ভোটগ্রহণের দায়িত্বপালন করবেন। প্রার্থীর সংখ্যা ৬জন।
চাঁদপুর জেলা নির্বাচন কমিশনার মোঃ হেলাল উদ্দিন জানান, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৯ ডিসেম্বরের মধ্যে সকল মালামাল স্ব স্ব উপজেলায় পৌঁছানোর কাজ চলছে। রিটার্নিং অফিসারের দপ্তরে ব্যালট পেপার এসেছে। প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।








