আগামীকাল ৩০ ডিসেম্বর, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন করতে আইনশৃংখলা বাহিনী ব্যপক প্রস্তুতি নিয়েছে। এবার রাণীনগর উপজেলার ৪৯ টি কেন্দ্রের ২৬৫ টি কক্ষে ১লাখ ৪৪ হাজার ৪শত ৮ জন ভোটার ভোটধিকার প্রয়োগ করবেন।

রাণীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন জানান, রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারে এই উপজেলায় ১ লাখ ৪৪ হাজার ৪শত ৮জন ভোটার ভোট প্রদান করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭২ হাজার ১শত ৪৯ জন এবং মহিলা ভোটার ৭২ হাজার ২শত ৫৯ জন। ৮টি ইউনিয়নে মোট ৪৯টি কেন্দ্রের ২৬৫টি কক্ষে ভোটগ্রহন করা হবে। এসব ভোটকেন্দ্রে /কক্ষে ৪৯ জন প্রিজাইডং অফিসার এবং ২৬৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার দ্বায়িত্বপালন করবেন। এছাড়া পোলিং অফিসার হিসেবে দায়িত্বপালন করবেন মোট ৫শত ৩০ জন।

তিনি আরো জানান, ইতোমধ্যে ভোটগ্রহনের জন্য ব্যলট পেপার, ভোট বাক্সসহ সকল সরঞ্জমাদি প্রস্তুত রাখা হয়েছে। আজ শনিবার সন্ধ্যার মধ্যেই স্ব-স্ব কেন্দ্রে এসব সরঞ্জমাদি সরবরাহ করা হবে।

উল্লেখ্য, নওগাঁ-৬ আসনে এবার তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ থেকে মনোনীত বর্তমান এমপি ইসরাফিল আলম (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির (ধানের শীষ) এবং ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী শাজাহান আলী (হাতপাখা)।

এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান জানান, নির্বাচনী এলাকায় কয়েক স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে আইনশৃখলা বাহিনী মোতায়েনের পাশাপাশি পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাব ও সেনাবাহিনীর সমন্নয়ে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম গঠন করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

তিনি আরো বলেন, এছাড়া রাণীনগর থানা ও উপজেলার বেতগাড়ী বাজারে দু’টি পুলিশ কোন্ট্রলরুম স্থাপন করা হবে। যেকোনো তথ্য আদান প্রদান এবং সহযোগিতা প্রদান করা হবে এসব কন্ট্রোলরুম থেকে। এছাড়া যেসব এলাকা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে সেসব কেন্দ্রে অতিরিক্ত নজরদারি করা হবে বলে জানান তিনি।