শুক্রবার গাজীপুরে ব্যাগে ভর্তি এক নবজাতক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মহানগরের সাহাপাড়া এলাকায় জয়দেবপুর-রাজশাহী রেল রুটের পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির ইনচার্জ এসআই সুব্রত দাস জানান, শুক্রবার বিকেলে জয়দেবপুর রেল জংশনের কাছাকাছি মহানগরের সাহাপাড়া এলাকায় জয়দেবপুর-রাজশাহী রেল রুটের পাশে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে ভর্তি লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী।
তিনি আরো বলেন, পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে নবজাতক শিশুটির লাশ কোনো দুষ্কৃতকারী ওই স্থানে ফেলে রেখে যায়। নবজাতক ওই শিশুর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।








