প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা ও বর্তমান ঢাকা-১ আসনের নবনির্বাচিত এমপি সালমান এফ রহমান বলেছেন, আমি আপনাদের ও এলাকার প্রতি দায়বদ্ধতা থেকে নির্বাচন করেছি। আমার কাছে আপনাদের অধিকার অনেক। আমি এই ৫ বছরে জানিনা কতটুকু উন্নয়ন করতে পারবো। কিন্তু কথা দিলাম আপনাদের সাথে নিয়ে আমার সবটুকু সাধ্য দিয়ে দোহার-নবাবগঞ্জকে ঢেলে সাজাতে চাই।

রোববার সকাল থেকে বিকেল অবধি নিজ নির্বাচনী এলাকা দোহার ও নবাবগঞ্জের বিভিন্ন এলাকায় সাধারন মানুষের সাথে নির্বাচনত্তোর শুভেচ্ছা বিনিময়ে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, আমাদের নবাবগঞ্জে সবচেয়ে বড় সমস্যা হল রাস্তাঘাট। এছাড়া দোহারে পদ্মা ভাঙ্গণ রোধ সহ যে সব সমস্যা আছে আমি তার সমাধানের জন্য কাজ করে যেতে চাই। আমি আপনাদের দেখিয়ে দিতে চাই আমি আপনাদের কাছে যে সকল ওয়াদা করেছিলাম তার পূরণ করেছি।

আপনারা জানেন, আমি ইতি মধ্যে দোহার নবাবগঞ্জের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য ৪৬৯ কোটি টাকার একটি বড় প্রকল্প পাশ করিয়েছি। আপনাদের চোখে এখন তা দৃশ্যমান। এছাড়া পদ্মা ভাঙ্গণ রোধে ১৪শ কোটি টাকার প্রকল্প পাশ করিয়েছে। কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে।

বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান বলেন, আমি একজন সফল ব্যক্তি। কিভাবে দোহার-নবাবগঞ্জকে একটি মডেল উপজেলা গড়ে তুলতে হবে ইতিমধ্যে আমি তা পরিকল্পনা করে রেখেছি। আপনারা জানেন কারো একার পক্ষ্যে এতো উন্নয়ন করা সম্ভব নয়। তাই আমি আপনাদের সকলকে পাশে চাই। আপনাদের একজন সঙ্গী হয়ে দোহার-নবাবগঞ্জের উন্নয়ন করে যেতে চাই।

উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে। তাই তো বছরের শুরুতেই কোমলমতি শিক্ষার্থীদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বই দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। আমি আপনাদের সকলকে আমার পক্ষ হতে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমি যেনো সৎ থেকে আপনাদের পবিত্র দায়িত্ব ঠিক ভাবে পালন করতে পারি সে জন্য আপনাদের সকলের দোয়া চাই।

এ সময়ে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল, সাধারন-সম্পাদক আলী আহসান খোকন শিকদার, সিনিয়র সহ-সভাপতি নুরুল হক বেপারী, জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারন-সম্পাদক গিয়াস উদ্দিন আল-মামুন, ঢাকা জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন দরানী, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি মো.আলমাছ উদ্দিন, সাধারন-সম্পাদক আব্দুর রহমান আকন্দ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মো. বাসার চোকদার, বিলাশপুর ইউনিয়নের সভাপতি রাশেদ চোকদার, ঢাকা জেলা দক্ষিণের ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ প্রমূখ।

এছাড়া বিকেলে নবাবগঞ্জে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) মনজুর হোসেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আ. বাতেন মিয়া, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, দোহার-নবাবগঞ্জ কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সাধারণ সম্পাদক জালাল উদ্দিনসহ বিভিন্ন স্কুল কলেজর ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাধারণ মানুষসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।