বিয়ানীবাজারে বসতবাড়ির গাছের সাথে ঝুলন্ত অবস্থায় সাইবুর রহমান (৩১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার কুড়াবাজার ইউনিয়নের খশির সড়কভাঙনি এলাকায় তার ঝুলন্ত লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তা উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত সাইবুর রহমান উপজেলার কুড়াবাজার ইউনিয়নের খশির সড়কভাঙনি এলাকার জামিল হোসেনের ছেলে।