চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সামশুল আলম (৫৫)। তিনি মার্দাশা ইউনিয়নের বাবুনগর এলাকার ১ নম্বর ওয়ার্ডের মৃত গুনু মিয়ার ছেলে। গত বুধবার বিকেলে বাবুনগর ছেল্লাতলী পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
গত বুধবার বিকেল ৬টার দিকে প্রতিদিনের মতো সামশুল আলম ছেল্লাতলী পাহাড়ি এলাকা থেকে গরু আনতে গেলে একটি বন্য হাতি হঠাৎ তাকে টেনে নিয়ে শুঁড় দিয়ে আছাড় দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।