ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাঈল চৌধুরী সম্্রাটের মায়ের সুস্থতা কামনায় ৬৪ নং ওয়ার্ড যুবলীগের আয়োজনে ডেমরার কোনাপাড়া শাহাজালাল রোডে যুবলীগ কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাতুয়াইল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস এম সোহেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লা বাবুল। বিশেষ অতিথি ছিলেন আনোয়ার হোসেন খান ও গোলাম মোর্শেদ অরুণ। বক্তব্য রাখেন শফিউল্লাহ খান স্বপন, আলতাফ হোসেন হাওলাদার প্রমুখ। ইফতারের আগে ইসমাইল চৌধুরী সম্্রাটের মায়ের সুস্থতা কামনা এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।
ডেমরা সংবাদদাতা





