হৃদরোগে আক্রান্ত হয়ে কলারোয়ার বদরুনেচ্ছা বালিকা বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক (লাইব্রেরিয়ান) অলিউর রহমান বাচ্চু (৪৫) মৃত্যু হয়েছে। তিনি পাটকেলঘাটা থানার জুসখোলা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। স্কুলে আসার পথে গতকাল সকালে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলারোয়ার জয়নগর বাজারসংলগ্ন বদরুনেছা বালিকা বিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী গ্রন্থাগারিক অলিউর রহমান বাচ্চু সকালে প্রতিদিনের মতো জুঝখোলার বাড়ি থেকে মোটরসাইকেলে স্কুলে আসছিলেন। জয়নগর কাচারি (ভূমি অফিস) সংলগ্ন রাস্তার উপর থাকা কয়েকটি হাঁসকে বাঁচাতে গিয়ে তাৎক্ষণিক ব্রেক ধরলে তিনি রাস্তার উপর পড়ে যান। এ সময় হার্ট অ্যাটাকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অলিউর রহমান রহমান বাচ্চুর আকস্মিক মৃত্যুতে তার কর্মস্থল ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কলারোয়ায় স্কুলে আসার পথে গ্রন্থাগারিকের মৃত্যু
হৃদরোগে আক্রান্ত হয়ে কলারোয়ার বদরুনেচ্ছা বালিকা বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক (লাইব্রেরিয়ান) অলিউর রহমান বাচ্চু (৪৫) মৃত্যু হয়েছে। তিনি পাটকেলঘাটা থানার জুসখোলা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। স্কুলে...





