খাগড়াছড়িতে প্রীতিরাণী ত্রিপুরা (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের তিন মাইল এলাকার ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত প্রীতিরাণী ত্রিপুরা খাগড়াছড়ি সদরের চম্পাঘাট এলাকার হরিশঙ্কর ত্রিপুরার স্ত্রী।
জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন নিহত প্রীতিরাণী ত্রিপুরা। স্ত্রী নিখোঁজের ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরি করেছিলেন স্বামী হরিশঙ্কর ত্রিপুরা।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যা করে ফেলে গেছে। নিহতের স্বামী বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে প্রকৃত দোষীদের বের করবে।





