বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা মজলিস কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্র মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি কে এম দেলোয়ার আল হুসাইনের সভাপতিত্বে বার্ষিক সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ তারিক বিন হাবীব।
সহযোগী সদস্য সমাবেশে সংগঠনের সহযোগী সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০১৯-২০ সেশনে কে এম দেলোয়ার আল হুসাইনকে ছাত্র মজলিস নারায়ণগঞ্জ জেলার সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত করা হয়। একই সাথে ইমরান হুসাইন শফীকে নারায়ণগঞ্জ মহানগর সভাপতি পুনর্নির্বাচিত হন।





