‘দূষণমুক্ত ভৈরব চাই, পরিবেশবান্ধব ভৈরব চাই’Ñ এ স্লেøাগানে ভৈরবের ত্রিসেতুর মধ্যস্থল, দৃষ্টিনন্দন মেঘনার পাড়ে কয়লা মজুদের মাধ্যমে পরিবেশদূষণের বিরুদ্ধে ও মেঘনার পাড় থেকে কয়লার মজুদ স্থানান্তরের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
কিশোরগঞ্জের ভৈরবে গতকাল সকালে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, ভৈরবের আয়োজনে মেঘনা নদীর পাড়সংলগ্ন স্থানে ঘণ্টাব্যাপী শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।





