সিদ্ধিরগঞ্জের শিমরাইল টেকপাড়া এলাকায় মোটরসাইকেল গ্যারেজ ও ব্যাটারি চার্জিংয়ের দোকানসহ ১২টি দোকান অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন দোকান মালিকরা। গতকাল ভোরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে আদমজী ও ডেমরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোরে একটি খাবার হোটেলের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় একটি মোটরসাইকেল গ্যারেজ, একটি খাবার হোটেল, আটটি ভাঙ্গারি দোকান, একটি চায়ের দোকান ও একটি ব্যাটারি চার্জিংয়ের দোকান আগুনে পুড়ে গেছে।
আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান জানান, আগুন লাগার খবর পেয়ে আদমজী ও ডেমরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাবার হোটেলের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়ল ১২ দোকান
সিদ্ধিরগঞ্জের শিমরাইল টেকপাড়া এলাকায় মোটরসাইকেল গ্যারেজ ও ব্যাটারি চার্জিংয়ের দোকানসহ ১২টি দোকান অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি...





