আত্মীয়-স্বজনদের খুঁজছে এক বৃদ্ধা মহিলা। তার অভিভাবক ও আত্মীয়দের কাছে পৌঁছে দিতে সহযোগিতা কামনা করেছেন তিনি।
বালিয়াকান্দি উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার বলেন, সোমবার স্বাভাবিক ভারসাম্যহীন এবং এক পা খোড়া বৃদ্ধা এই মহিলাকে বালিয়াকান্দি উপজেলার বহরপুর রেলস্টেশনে গত কয়েক দিন যাবত পরে থাকতে দেখে স্থানীয় একজন ব্যক্তি ‘৩৩৩’ এ কল দেন। তারপর বালিয়াকান্দি থানাকে অবহিত করেন। এরপর তাকে বালিয়াকান্দি থানা পুলিশ রেল স্টেশন থেকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ রেখে চিকিৎসা করা হচ্ছে।
তিনি নাম বা ঠিকানা কোন কিছুই বলতে পারেন না। যদি কোন সহৃদয়বান ব্যক্তি এই মায়ের ঠিকানা বা অভিভাবকের কোন খোঁজ দিতে পারেন, তাহলে তাকে বালিয়াকান্দি থানা অথবা উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করার বিনীত অনুরোধ করা হলো।





