নরসিংদীর মনোহরদী উপজেলার শুকুন্দী ভিটিপাড়া গ্রামের মো: মোস্তফা মোল্লার ছেলে নাজিম উদ্দিনের (২৫) দু’টি কিডনি বিকল হয়ে গেছে। ২০১৮ সালে সৌদি আরবে চাকরিরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে সেখানের একটি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার রোগ ধরা পড়ে। সহায়-সম্বল সব বিক্রি করে গত দুই বছর ধরে তার চিকিৎসা করা হচ্ছে। বর্তমানে বিক্রি করার মতো আর কিছুই নেই। আত্মীয়স্বজনদের সহায়তা এবং ঋণ করে ঢাকার আল-মানার হাসপাতালে সপ্তাহে দু’বার তার ডায়ালাইসিস করতে হচ্ছে। চিকিৎসকের জানিয়েছেন, তাকে সুস্থ করে তুলতে হলে অন্তত একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে; কিন্তু তার পরিবারের পক্ষে আর চিকিৎসা ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না। তাই দেশের দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের কাছে একটি কিডনি এবং আর্থিক সহায়তা চেয়েছে তার পরিবার। নাজিম উদ্দিনের রক্তের গ্রুপ বি পজেটিভ। সাহায্য পাঠানোর ঠিকানা : জনতা ব্যাংক, মনোহরদী শাখা, নরসিংদীর হিসাব নম্বর-০১০০১৬৫০৬৪৫৪৭ ও বিকাশ নম্বর- ০১৭৯৭ ১০৩০৮৮।