সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার এক মাস পর কাউসার মিয়ার (২৫) লাশ দেশে এসে পৌঁছেছে।
গত সোমবার রাতে কাউসারের লাশ তার স্বজনের কাছে এসে পৌঁছে। এরপর মঙ্গলবার বেলা ১১টায় মনোহরদী উপজেলার উত্তর কাচিকাটা গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়। কাউসার উত্তর কাচিকাটা গ্রামের মৃত কাজল মিয়ার একমাত্র ছেলে।
নিহতের স্বজনরা জানায়, ২০১৮ সালে কাউসার সৌদি আরবে যান। সেখানের ইয়ামামা কোম্পানিতে পরিছন্নতাকর্মী হিসেবে তিনি কাজ করতেন। গত ২৯ জানুয়ারি দুপুরে কাজে যোগ দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। প্রায় ১৫ বছর আগে কাউসারের সাত বছর বয়সের সময় তার বাবা কাজল মিয়া সৌদি আরবে একইভাবে নিহত হয়েছিলেন। কাউসারের মা রাবেয়া বেগম মাত্র ছয় মাস বয়সে তাকে রেখে চলে গেলে কাউসার তার দাদীর লালন-পালনে বড় হন।





