জয়পুরহাটে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে বিএনপির উদ্যোগে সাধারণ জনগণের মধ্যে লিফলেট ও সাবান বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বম্বু ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আলম মণ্ডলের নেতৃত্বে নেতাকর্মীরা সদর উপজেলার পল্লী বিদ্যুৎ ও হিচমি এলাকায় রিকশা, ভ্যান চালক, হোটেল বয় ও সাধারণ খেটে খাওয়া মানুষকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার জন্য লিফলেটের সাথে একটি করে সাবান বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আ: মান্নান, মোস্তাফিজুর রহমান, পাশা, ডালিমসহ অন্যরা।
বিএনপি নেতাকর্মীরা বলেন, শহরের মানুষের পাশাপাশি গ্রামের সাধারণ মানুষকে সচেতন করার জন্য তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ।
জয়পুরহাটে করোনা সচেতনতায় বিএনপির লিফলেট বিতরণ
জয়পুরহাটে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে বিএনপির উদ্যোগে সাধারণ জনগণের মধ্যে লিফলেট ও সাবান বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বম্বু ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আলম...





