রাজশাহী মেডিক্যাল কলেজের ল্যাবরেটরিতে জয়পুরহাটের ২৩ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের নমুনা নেগেটিভ হলেও ২ ব্যক্তির শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এ ঘটনায় শুক্রবার রাত দশটা থেকে জেলায় লকডাউন কার্যকর করে বিজ্ঞপ্তি দিয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন।
বৃহস্পতিবার রাতে রাজশাহী থেকে যে রিপোর্ট পাঠানো হয় তাতে এই দুইজনের রিপোর্ট করোনা সনাক্তের কথা নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেলিম মিঞা।
করোনা সনাক্ত দুইজন হলেন কালাই উপজেলার জিন্দারপুর গ্রামের বাসিন্দা।
জয়পুরহাট সিভিল সার্জন ডা: সেলিম মিঞা জানান, আক্রান্তরা নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসার পর তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয় এবং নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজের ল্যাবরেটরিতে পাঠানো হয়। শুক্রবার রাজশাহী থেকে পাঠানো রিপোর্টে তাদের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়ার কথা জানা গেছে।
করোনা সনাক্ত হওয়ার পর থেকেই প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আক্রন্তদেরসহ তাদের পরিবারকে আক্কেলপুরের হেল্থ ইন্সটিটিউট আইসোলেশন সেন্টারে পাঠানো হয়।





