খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় বজ্রপাতে খাদিজা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে মারা যান তিনি।
জানা যায়, এদিন বেলা ১১টার দিকে ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় সময় গোয়ালে গরু বাঁধতে গেলে তিনি বজ্রপাতের স্বীকার হন। প্রতিবেশীরা খাদিজাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই নারীর উপজেলার গবামারা এলাকার বাসিন্দা নূর মোহাম্মদের স্ত্রী। সংসারে স্বামীসহ ১ ছেলে ও ২ মেয়ে সন্তান রয়েছে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।

