জয়পুরহাটে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক কারবারি নিহত হয়েছে। গতকাল বুধবার ভোররাতে জয়পুরহাট সদর উপজেলার উত্তর শেখপুর গ্রামে বন্দুকযুদ্ধে একরামুল হোসেন আরিফ (৩২) নামের ওই ব্যক্তি নিহত হয়। আরিফ পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের আ: আজিজ মণ্ডলের ছেলে।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পে অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট সদর উপজেলার উত্তর শেখপুর গ্রামে শ্রী নদীর পাশে তোকা শ্মশান ঘাট এলাকায় মাদক উদ্ধার করতে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী মাদক কারবারিরা র্যাব সদস্যদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ আরম্ভ করে। পরে আত্মরক্ষার্থে র্যাব সদস্যরা পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সেখানে অস্ত্রধারী মাদক কারবারি আরিফকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। গুলিবিনিময়ের সময় দু’জন র্যাব সদস্য আহত হয়। আহত আরিফ ও র্যাব সদস্যদের দ্রুত জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি, ২ রাউন্ড খালি খোসা, একটি ম্যাগজিন, ৫৫০ বোতল ফেনসিডিল, ৪৭৫ ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
আরিফের নামে জয়পুরহাট সদর ও পাঁচবিবি থানায় মাদক, অস্ত্র, পুলিশ অ্যাসল্ট মামলাসহ প্রায় ১৭-১৮টি মামলা রয়েছে। জয়পুরহাট সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।
জয়পুরহাটে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত
জয়পুরহাটে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক কারবারি নিহত হয়েছে। গতকাল বুধবার ভোররাতে জয়পুরহাট সদর উপজেলার উত্তর শেখপুর গ্রামে বন্দুকযুদ্ধে একরামুল হোসেন আরিফ (৩২) নামের ওই...





