টাঙ্গাইলের দেলদুয়ারে শিশুসহ দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিনহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তরা হলেন ডুবাইল ইউনিয়নের ধানকী মহেড়া গ্রামের ১০ বছর বয়সী শিশু। অপরজন উপজেলার দেউলী ইউনিয়নের আগ দেউলী গ্রামের ৪৬ বছর এক ব্যক্তি। আক্রান্তরা সবাই ঢাকা থেকে এসেছেন বলে জানা গেছে। এ নিয়ে দেলদুয়ারে করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬ জনে।

বৃহস্পতিবার দুপুর থেকে দুই আক্রান্তদের ও আশেপাশের বাড়ি লক ডাউন ঘোষণা করা হয়েছে।