গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, যমুনা শিল্প গোষ্ঠীর কর্ণধার বিশিষ্ট শিল্পপতি নূরুল ইসলাম বাবুল ছিলেন একজন সাচ্চা দেশ প্রেমিক। দেশপ্রেমের কারণে দেশের বাইরে তিনি কিছু করেননি। দেশের টাকা দেশেই বিনিয়োগ করেছেন। হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন।
তিনি গতকাল বাদ জোহর টঙ্গীতে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। হাসান উদ্দিন সরকারের ঘনিষ্ঠ বন্ধু যমুনা শিল্প গোষ্ঠীর কর্ণধার বিশিষ্ট শিল্পপতি নূরুল ইসলাম বাবুলের রূহের মাগফিরাত কামনায় টঙ্গীর আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনে এ দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে জাতির একজন অভিভাবক মরহুম প্রফেসর এমাজউদ্দীন আহমদ ও মহান স্বাধীনতার ইসতেহার পাঠক শাহজাহান সিরাজের রূহের মাগফিরাত কামনায়ও বিশেষ দোয়া করা হয়। এ ছাড়া মুক্তিযোদ্ধামন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সহধর্মিণীসহ সাম্প্রতিক করোনাকালে ও ইতঃপূর্বে মৃত্যুবরণকারী প্রত্যেক মুসলিম নর-নারীর রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা প্রফেসর ড. শহিদুল ইসলাম বারাকতি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় নূরুল ইসলাম বাবুলের ছোট ভাই গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো: সোহরাব উদ্দিন বলেন, আমার ভাইয়ের আরো অনেক বড় স্বপ্ন ছিল। হবীগঞ্জে তিনি একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক করতে চেয়েছিলেন।
আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনের উপদেষ্টা আবু আহমেদের সভাপতিত্বে ও মহানগর যুবদলের সভাপতি প্রভাষক বসির উদ্দিনের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহসভাপতি প্রফেসর নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, কাশিমপুর থানা বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, বাসন থানা বিএনপির সভাপতি বসির আহমেদ বাচ্চু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি রাশেদুল ইসলাাম কিরণ, সদর মেট্র্-েথানা বিএনপির সদস্য সচিব গাসিক কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া, মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম টুটুল, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান মাসুম, শরিফ আজাদ, গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান, কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুন, নাজমুল খন্দকার সুমন, শেখ সুমন, ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, নজরুল ইসলাম, নূরুল ইসলাম ফরহাদ প্রমুখ।
নূরুল ইসলাম বাবুল ছিলেন সাচ্চা দেশ প্রেমিক : হাসান সরকার
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, যমুনা শিল্প গোষ্ঠীর কর্ণধার বিশিষ্ট শিল্পপতি নূরুল ইসলাম বাবুল ছিলেন একজন সাচ্চা দেশ...





