জামালপুরে নতুন করে আরো ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে পনের মাস বয়সের শিশু, সরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য সহকারী, ব্যাংক কর্মকর্তা, ব্র্যাক কর্মকর্তা, পুলিশ সদস্য, কলেজছাত্র, ওয়াল্টনের শো-রুমের কর্মচারী রয়েছেন। রোববার দুপুর ১ টায় এসব তথ্য জানায় জামালপুর স্বাস্থ্য বিভাগ।
এছাড়াও করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছে ১৭ জন। নতুন করোনায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় পাঁচজন, সরিষাবাড়ী উপজেলায় চারজন, বকশীগঞ্জ উপজেলায় চারজন ও মেলান্দহ উপজেলায় একজন।
এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৮২ জন। অন্যদিকে সুস্থ হয়েছে ৬৫৮ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের।





