জামালপুরের দেওয়ানগঞ্জে বন্যার পানিতে নিখোঁজ মনি শেখ (৪৭) নামে এক কাঠ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী।
সোমবার সকালে তার লাশ গুলুঘাট ব্রিজের কাছে এক আখ ক্ষেত থেকে উদ্ধার করা হয়।
মনি শেখ দেওয়ানগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের উত্তর কালিকাপুর মাটিয়াখোলা গ্রামের বাসিন্দা।
রোববার দুপুরে গুলুঘাট ব্রিজের নিচে তীব্র পানির তোড়ে মনি শেখ ভেসে গিয়ে নিখোঁজ হন। সেদিন স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধারের চেষ্টা করেও তাকে পায়নি। অবশেষে সোমবার তার লাশ উদ্ধার করে এলাকার লোকজন।





