বরিশালের আগৈলঝাড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইউপি সদস্য ইউনুস মিয়া (৫০) বৃহস্পতিবার রাতে মারা গেছেন। তিনি উপজেলার বাগধা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। জানা গেছে, গত ১ আগস্ট করোনা উপসর্গ নিয়ে উপজেলার খাজুরিয়া গ্রামের হাজী মোবারক মিয়ার ছেলে ইউপি সদস্য ইউনুস মিয়া বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হন। পরে করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ আসে। বৃহস্পতিবার রাতে বরিশালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আগৈলঝাড়ায় করোনায় ইউপি সদস্যের মৃত্যু
বরিশালের আগৈলঝাড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইউপি সদস্য ইউনুস মিয়া (৫০) বৃহস্পতিবার রাতে মারা গেছেন। তিনি উপজেলার বাগধা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য...





