করোনাকালে ভারতের জেলে বন্দী ২৫ বাংলাদেশীকে মুক্তি দিয়ে দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও তাদের স্বজনরা। সোমবার দুপুরে চিলমারী-রমনাঘাট সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে স্বজনরা জানান, ভ্রমণ ভিসা নিয়ে ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিভিন্ন সময় চিলমারীর ২৬ নাগরিক ভারতে বেড়াতে যান। সেখানে তারা তাদের আত্মীয়ের বাড়িতে থেকে কেউ মাছ ধরার কাজ করতেন আবার অনেকে দিনমজুরের কাজও করতেন। এরই মধ্যে করোনায় ভারতে দ্বিতীয় ধাপের লকডাউনে গত ২ মে দু’টি মিনিবাসে করে আসাম রাজ্যের জোরহাট জেলা থেকে পশ্চিমবঙ্গের চেংরাবান্ধা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরার পথে ৩ মে সকালে ধুবড়ি জেলা পুলিশ তাদের আটক করে। পরে ৫ মে তাদের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির মামলা হয়।
তারা জানান, গত ১ জুলাই পুলিশ হেফাজতে বকুল মিয়া নামে একজন মারা যান। চার দিন পর লাশ ফেরত পায় তার পরিবার। এ দিকে ভারতের জেলে বন্দী বাংলাদেশী নাগরিকদের পরিবার তাদের দ্রুত মুক্তির জন্য সরকারসহ বিভিন্ন দফতরের হস্তক্ষেপ কামনা করেন।
ভারতের বন্দী ২৫ বাংলাদেশীকে ফিরিয়ে আনার দাবি
করোনাকালে ভারতের জেলে বন্দী ২৫ বাংলাদেশীকে মুক্তি দিয়ে দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও তাদের স্বজনরা। সোমবার দুপুরে চিলমারী-রমনাঘাট সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত...





