দিনাজপুরের নবাবগঞ্জের দাউদপুর ইউনিয়নে বজ্রপাতে শাবানা বেগম (৪০) নামে এক নারী ও আব্দুল হালিম (৬৫) নামে একজন মৃত্যুবরণ করেছেন। রোববার বিকেলে বজ্রপাতের শিকার হন তারা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দাউদপুর ইউনিয়নের মালদহ গ্রামের মরহুম তৈয়ব আলীর স্ত্রী শাবানা বাড়ির পাশে বজ্রপাতের আঘাতে নিহত হন।

এদিকে, একই ইউনিয়নের দেওগাঁ গ্রামের মৃত খলিল উদ্দীনের ছেলে আব্দুল হালিম বাড়ির পাশে মাঠে গরুকে ঘাস খাওয়ানোর সময় বজ্রপাতে নিহত হন।