গবেষণা হুবুহু নকলকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের সহকারী অধ্যাপক আবু নাসের মুহম্মদ সাইফের উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়া যাওয়ার আবেদন নাকচ করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
গত ২৭ আগস্ট দেশ ছেড়ে মালয়েশিয়ার ইউনিভার্সিটি পুত্র মালয়েশিয়াতে (ইউপিএম) যাওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর শিক্ষা ছুটির আবেদন করেন তিনি। তাতে তিনি ২০ সেপ্টেম্বর ২০২০-এর মধ্যে দেশ ত্যাগ করার কথা উল্লেখ করেন। কিন্তু তার একটি গবেষণায় প্রায় হুবুহু নকলের খবর প্রকাশিত হওয়ার পর তার আবেদন গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া গণমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার কয়েকদিন পরপরই তার বঙ্গবন্ধু স্কলারশিপ বাতিল করার নীতিগত সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: এনামউজ্জামান এ বিষয়ে বলেন, কোনো শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে তা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত আমরা কাউকে দেশের বাইরে না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেই। এ ছাড়া সেই শিক্ষক সম্ভবত তার স্ত্রী মাধ্যমে আমাদের কাছে একটি আবেদন পাঠায়। পরে তার বিরুদ্ধে একটি অভিযোগ ওঠায় এ বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত নেইনি।
গবেষণা নকলকারী শিক্ষকের বিদেশ যাওয়ার অনুমতি নেই
গবেষণা হুবুহু নকলকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের সহকারী অধ্যাপক আবু নাসের মুহম্মদ সাইফের উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়া যাওয়ার আবেদন নাকচ করে দিয়েছে ঢাকা...





