বরিশালে কিশোরী ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার দায়েরকৃত মামলার প্রধান আসামি সায়েম আলম মীমুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার দুপুর ১২টায় আসামির উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত সায়েম নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার নগরপাড়া গ্রামের সেলিম আলমের ছেলে।
পাবলিক প্রসিকিউটর ফয়জুল হক ফয়েজ জানান, সায়েমের সাথে মোবাইলে পরিচয় হয় বরিশাল নগরীর মুসলিম গোরস্থান রোডের বাসিন্দা ইব্রাহিম খলিল খানের মেয়ে নাঈমার। সম্পর্কের একপর্যায়ে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তারা নগরীর ফলফট্রি এলাকার হোটেল ফোর স্টারে রাত-যাপন করে। এরপর ২০১৬ সালের ১০ আগস্ট নাঈমাকে হোটেল কক্ষে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
এর আগে সায়েম নাঈমার ব্যবহৃত স্বর্ণালংকার নিয়ে হোটেল থেকে সটকে পড়েন। পরে নাঈমাকে খুঁজে না পেয়ে কাতোয়ালী থানায় জিডি করা হয়। এ ঘটনায় সায়েমকে গ্রেফতার করা হলে তিনি স্বীকারোক্তি দিলে হত্যা মামলা দায়ের করেন নাঈমার বাবা। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে চাজর্শীট দেয়ার পর ১৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।








