নোয়াখালীর চাটখিল-রামগঞ্জ সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার ওই সড়কের মুন্সী রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন শোশালিয়া গ্রামের আবদুল আজিজের ছেলে অটোরিকশাচালক ইদ্রিস মিয়া (৪০) ও যাত্রী পশ্চিম রামনারায়ণপুর গ্রামের সোহাগের অন্তঃসত্ত্বা স্ত্রী সুলতানা আক্তার (২০)। গুরুতর আহত সুলতানার মা সালেহা বেগমকে (৬০) নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিকআপ ভ্যানটি জব্দ করা হলেও চালককে আটক করা যায়নি।





