কুমিল্লার দেবিদ্বারে মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে অসহায়, দরিদ্র ও এতিমদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে প্রধান অতিথি সমাজসেবক ব্যবসায়ী হাজী কেফায়েত উল্লাহ তাদের হাতে এই কম্বল তুলে দেন।
ফাউন্ডেশনের সভাপতি জহিরুল ইসলাম মারুফের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ভিপি বাবুল হোসেন রাজু, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাজী মাহাবুবুর রহমান, ব্যবসায়ী হাজী মজিবুর রহমান প্রমুখ।