নওগাঁর পৌর নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মো: নজমুল হক সনির কাছে বিপুল ব্যবধানে হারল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নির্মলকৃষ্ণ সাহা।

পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান জানিয়েছেন, বিজয়ী প্রার্থী মো: নজমুল হক সনি পেয়েছেন ২৯ হাজার দুই শ’ ৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নির্মলকৃষ্ণ সাহা পেয়েছেন ২৪ হাজার ৯ শ’ ৪৪ ভোট।

অপর দিকে স্বতন্ত্রপ্রার্থী ইকবাল শাহরিয়ার রাসেল নারিকেল গাছ মার্কায় পেয়েছেন ১২ হাজার চার শ’ ৩৫ ভোট। এ ছাড়া ইসলামী আন্দোলন প্রার্থী মো: আতিকুর রহমান হাতপাখা মার্কায় পেয়েছেন সাত হাজার ৯ শ’ ৬৬ ভোট। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লাঙ্গল মার্কায় ভোট পেয়েছেন ৪০৯ ভোট।