নওগাঁর ধামইরহাট পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী আমিনুর রহমান পুননির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন সাত হাজার ৯ শ’ ৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী পেয়েছেন তিন হাজার ৪৯ ভোট। এ ছাড়া স্বতন্ত্রপ্রার্থী অ্যাডভোকেট মো: আইয়ুব হোসেন পেয়েছেন ৩৬৩ ভোট।
শনিবার রাত ৯টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ধামইরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ধামইরহাট পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৬৪০ ভোট। এ নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৮০ শতাংশ।





