পাবনার সাঁথিয়ায় ঢাকা-পাবনা মহাসড়কে সিমেন্ট ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বাড়ির মধ্যে ঢুকে পড়লে ট্রাকের চাপায় ঘটনাস্থলে বাবা-মেয়ে নিহত হয়। এ সময় বাড়ির লোকজন ভাত খাচ্ছিলেন।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সাঁথিয়া উপজেলার সরিষা নির্মাণাধীন ব্রিজের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন শাহ বাবু (৪০) ও তার মেয়ে বৃষ্টি (১১)।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, ৭/৮ শ’ বস্তা সিমেন্ট ভর্তি একটি ১০ চাকার ট্রাক ঢাকা-পাবনা মহাসড়কের সরিষা নির্মাণাধীন ব্রিজের কাছে সড়কের পাশে একটি বাড়িতে ঢুকে পড়লে ঘটনাস্থলেই বাবা ও মেয়ে নিহত হয়।
তিনি আরো বলেন, ট্রাক ও লাশ দুটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।





