কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারির ছুরিকাঘাতে নিতাই সাহা নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিতাই সাহা ভৈরব বাজারের ডাইলপট্টি এলাকার ভাড়াটিয়া মৃত নিদান সাহার ছেলে। শনিবার সকাল ৬টার দিকে প্রাতভ্রমণে বের হন। এ সময় ত্রি-সেতু এলাকায় পৌঁছালে সকাল পৌনে ৭টার দিকে ছিনতাইকারিরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এ দিকে নিতাইয়ের চিৎকার শুনে স্থানীয়রা এসে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিন জানান, নিহতের বামপায়ে উরুর নিচে ও পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





