কারিগরি ত্রুটির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১টা থেকে আবেদন গ্রহণ বন্ধ রাখা হয়েছে। যা রোববার ১৪ মার্চ পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবির অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মো: মোস্তাফিজুর রহমান।
অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, সার্ভারের সমস্যার কারণে আবেদন করতে সমস্যা হচ্ছিল। এই মুহূর্তে ভর্তি আবেদন বন্ধ রাখা হয়েছে। নতুন দু’টি সার্ভার তৈরির কাজ চলছে। এ জন্য অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আগামী রোববার পর্যন্ত আবেদন বন্ধ থাকবে। আশা করছি সোমবার থেকে আবারো আবেদন প্রক্রিয়া শুরু করা যাবে।