ইনডিপেনডেন্ট টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি সাদেকুল ইসলাম সাদেককে সভাপতি ও সময় টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি এম আর রকিকে সাধারণ সম্পাদক করে নওগাঁ টেলিভিশন জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় স্বাস্থ্যবিধি মেনে শহরের টাইম স্কয়ার টাওয়ারে অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাদেকুল ইসলামের সভাপতিত্বে এক সভায় সর্ব সম্মতিতে নতুন কমিটি গঠিত হয়।

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মো: মোফাজ্জ্বল হোসেন (বিজয় টিভি), যুগ্ম সম্পাদক মাহমুদুন নবী বেলাল (মোহনা টিভি), অর্থ সম্পাদক তন্ময় ভৌমিক (৭১ টিভি), দফতর সম্পাদক ফারমান আলী (জয়যাত্রা টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মান্নান (৭১ নিউজ টিভি)। এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে আছেন আব্দুর রশিদ তারেক (চ্যানেল এস) ও ফরিদুল করিম তরফদার (দেশ টিভি)।