নড়াইল শহরসংলগ্ন ধোপাখোলা এলাকায় ভাঙ্গারি ব্যবসায়ী মুজিবর রহমানকে (৫০) গুলি করে ও কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মুজিবর রহমান বলেন, মঙ্গলবার বিকেলে পাঁচ থেকে ছয়জন মুখোশধারী লোক মোটরসাইকেলে এসে আমার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে পিস্তল দিয়ে পায়ে গুলি করে আমার দোকানে থাকা লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যায় তারা। এ সময় আমার পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় দুর্বৃত্তরা।
এ ব্যাপারে সদর থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, কে বা কারা এ ঘটনার সাথে জড়িত; তা তদন্ত করে দেখা হচ্ছে।