নওগাঁর ধামইরহাটে অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর শনিবার দুপুরে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশ পরিচয় নিশ্চিত করার জন্য দেশের সব থানায় ওই বৃদ্ধার ছবি ও তার বার্তা পাঠিয়েছে।

ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, শনিবার সকালে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দেয়ান মাসুদুর রহমানের পুকুরে শুষ্ক জায়গায় ওই বৃৃৃদ্ধার লাশ পড়ে ছিল। স্থানীয়রা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়। কয়েক দিন থেকে ওই বৃদ্ধা ধামইরহাট বাজারে ঘোরাফেরা করছিল।