শেরপুরের নালিতাবাড়ীর ভোগাই নদীতে সাতাঁর কাটতে এসে ইফতি নামে এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে পৌরশহরের সিটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, সিটপাড়া মহল্লার অ্যাডভোকেট ইসমিন আক্তারের ছেলে তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে থেকে এসএসসি পরিক্ষার্থী ইশরাক হোসাইন ইফতি (১৭) তারই বন্ধু রানা ও রনিকে সাথে নিয়ে ভোগাই নদীতে সাতার কাটছিল। কিছুক্ষণ সাতার কাটার পর নদীর মাঝখানে ইফতি ডুবে যায়। রানা ও রনির ডাকাডাকিতে লোকজন নদীতে খোঁজাখুজি করে ইফতির লাশ পানির নিচ থেকে তুলে আনে। পরে এলাকাবাসী স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিতসক তাকে মৃত ঘোষণা করেন।