কুমিল্লার দেবিদ্বার উপজেলার বনকোট গ্রামের শিরাজ মেম্বারের বাড়ির একটি পুকুরে বিষ দিয়ে প্রায় ১৫ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গুনাইঘর গ্রামের জহিরুল ইসলামের পুকুরে শুক্রবার ভোররাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে সব মাছ মরে ভেসে ওঠে।





