ময়মনসিংহের গফরগাঁওয়ে জাম গাছ থেকে পড়ে জামাল মিয়া (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার উস্থি ইউনিয়নের খিলগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জামাল মিয়া সকালে নিজেদের জামগাছ থেকে জাম পাড়তে গাছে উঠেন। এসময় গাছের ঢাল ভেঙ্গে নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।