বগুড়ার শাজাহানপুরে পালাক্রমে কিশোরী ধর্ষণের রেশ না কাটতেই আবারো শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আজিজুল হক তোতাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
নির্যাতিত কিশোরীর মা জানান, বিকেলে তার প্রতিবন্ধী মেয়েটি পাশের বাড়ির তোতা মিয়ার টিউবওয়েলে গোসল করতে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকায় তোতা একা পেয়ে মেয়েটিকে ঝাপটে ধরে কোলে তুলে ঘরে নিয়ে যায় এবং সন্ধ্যা রাত পর্যন্ত ধর্ষণ করে। এরপর কাউকে কোনো কিছু না বলার জন্য সে মেয়েটিকে ভয় দেখায়। এমতাবস্থায় প্রতিবেশী এক মহিলা বিষয়টি টের পেয়ে মেয়েটির মা-বাবাকে বলে দিলে তারা গিয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং থানায় খবর দেয়।
শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্ত তোতা মিয়াকে আটক করে জেলহাজতে এবং নির্যাতিত কিশোরীকে মেডিক্যাল রিপোর্টের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শাজাহানপুরে প্রতিবন্ধীকে ধর্ষণ
বগুড়ার শাজাহানপুরে পালাক্রমে কিশোরী ধর্ষণের রেশ না কাটতেই আবারো শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার উপজেলার আশেকপুর...





