গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম সোনারায় গ্রামের সোনার হাটে বিদ্যুৎস্পৃষ্টে দারুল উলুম দাখিল মাদরাসার পিয়ন মোজাম্মেল হক বিষুর মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। বিষু ওই গ্রামের ইউনুছ আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বিষু তার নিজ বাড়িতে নলকূপেরর সাথে মোটরলাইন সংযোগ করতে গিয়ে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে গুরুত্বর আহত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত অফিসার তাকে মৃত ঘোষণা করেন।

সোনারায় ইউপি চেয়ারম্যান বদিরুল আহসান সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ নিয়ে থানায় ইউডি মামলা হয়েছে বলে জানান তিনি।