নওগাঁর পোরশায় অনডিয়া মার্ডি ওরফে শুক্টা (৫০) নামের এক আদিবাসী বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। ওই ব্যাক্তি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মাটিন্দর মাহিলিপাড়া আদিবাসী গ্রামের হাবিল মার্ডির ছেলে।
স্থানীয় আদিবাসী নেতা ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি গৌতম সাহা জানান, গতকাল সোমবার দুপুরে অনডিয়া মার্ডি পোরশা উপজেলার ভবানিপুর গ্রাম থেকে নেশা করে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরছিলেন। এ সময় ভবানিপুর এলাকার কোলাপাড়া খাড়ির বাধ পার হতে গিয়ে ভরা খাড়ির পানিতে পড়ে যান তিনি। দুপুরের পর স্থানীয়রা তাকে খাড়ির পানিতে ভাসতে দেখে থানায় খবর দিলে পোরশা থানা পুলিশ তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
পোরশা থানার অফিসার ইনচার্জ সফিউল আজম খান জানান, আমরা লাশ উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।





