সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারাবই বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১টার দিকে এ দুর্ঘটনায় একটি নিত্যপণ্যের দোকানের সাড়ে তিন লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
চারাবই বাজারের জাবেদ আহমদের মালিকানাধীন ভ্যারাইটিস শপে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে প্রথমে ছুটে যান স্থানীয় চারাবই ও ঘড়ুয়া গ্রামবাসী। তবে স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তদের দেয়া আগুনে এমন দুর্ঘটনা ঘটতে পারে।





