শুক্রবার গভীর রাতে বাগেরহাট খাঁন জাহান আলীর মাজারের সমনে মুদি দোকানদার মল্লিক দেলোয়ার হোসেন (৫৫) নামের এক ব্যক্তি চোরের পিটুনিতে নিহত হয়েছেন।
নিহত দেলোয়ার বাগেরহাট সদর উপজেলার রনবিজরপুর গ্রামের ঈশান উদ্দিন মল্লিকের ছেলে।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান, দেলোয়ার তার দোকানে চোর ঢুকেছে টের পেয়ে কৌশলে আটকিয়ে ফেলে। তখন চোর পালিয়ে যাওয়ার সময়ে লোহার রড দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, জেলা বিশেষ শাখা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে মূলহত্যাকারী হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতসহ (লোহার রড) সুন্দরঘোনা গ্রামের মহিদের ছেলে মো: হুমায়ুন কবিরকে (২৫) গ্রেফতার করে। সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।





