কুষ্টিয়ার মিরপুরের পল্লীতে দাফনের ২৭ বছর পর মঞ্জুর মল্লিক নামে এক ব্যক্তির ‘অক্ষত’ লাশ শনাক্ত হয়েছে। গত শুক্রবার সকালে মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাট খাঁপাড়া গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। মঞ্জুর মল্লিকের পরিবার জানায়, প্রায় ২৭ বছর আগে মঞ্জুর মল্লিক ৭০ বছর বয়সে মারা গেলে তাকে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শুক্রবার দুপুর ১২টায় মৃত ওই ব্যক্তির ছেলে আবুল হোসেন কবরস্থানের পাশে ঘর নির্মাণের জন্য শ্রমিক দিয়ে মাটি খোঁড়াখুঁড়ি শুরু করলে এক সময় তার বাবার দাফন করা ‘অক্ষত’ লাশ বের হয়ে আসে। মৃত মঞ্জুর মল্লিকের ছেলে সালামত জানান, প্রায় ২৭ বছর আগে তার বাবার স্বাভাবিক মৃত্যু হলে ওই জায়গায় দাফন করা হয়। কবরের পাশে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গেলে লাশটি বের হয়ে আসে। দেখা যায়, লাশের কোনো পরিবর্তন হয়নি। ‘অক্ষত’ অবস্থায় রয়ে গেছে। এমনকি কাফনের কাপড়েরও কোনো পরিবর্তন ঘটেনি। বিষয়টি জানার পর দূর-দূরান্ত থেকে উৎসুক জনতা ওই এলাকায় ভিড় করেন।
দীর্ঘ ২৭ বছরে ‘অক্ষত’ বৃদ্ধের লাশ!
কুষ্টিয়ার মিরপুরের পল্লীতে দাফনের ২৭ বছর পর মঞ্জুর মল্লিক নামে এক ব্যক্তির ‘অক্ষত’ লাশ শনাক্ত হয়েছে। গত শুক্রবার সকালে মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাট খাঁপাড়া...





