কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। আটক ব্যক্তি উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামের বাসিন্দা আহম্মেদ আলীর ছেলে শাকিল (২০)। রোববার ভোর সাড়ে ৫টার দিকে পাথরডুবি ইউনিয়নের ময়দান সীমান্ত থেকে বিএসএফ তাকে আটক করে নিয়ে যায়।
বিজিবি ও সীমান্ত সূত্রে জানা যায়, রোববার ভোরে একদল গরু পাচারকারী ময়দান সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৬/৬ এস থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ধলবাড়ি নামক স্থানে প্রবেশ করে। ভারতের দিনহাটার ১২৯ দিঘলটারী বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা গরু চোরাকারবারিদের উপস্থিতি টের পেয়ে তাদেরকে তাড়া করে। এ সময় বাকিরা পালিয়ে গেলেও শাকিল ধরা পড়ে। পরে আটক শাকিলকে দিঘলটারী ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ।
কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মুত্তাকিম বলেন, বিষয়টি আমরাও শুনতে পেরেছি। তবে বিএসএফ এ বিষয়ে এখনো আমাদেরকে অবহিত করেনি। এ ছাড়া আটক ব্যক্তির পরিবার থেকেও কোনো অভিযোগ পাওয়া যায়নি।
ভুরুঙ্গামারী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশী আটক
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। আটক ব্যক্তি উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামের বাসিন্দা আহম্মেদ আলীর ছেলে...





