কুড়িগ্রামের রৌমারীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বসতবাড়ির আঙিনা থেকে বিশ ফুট উচ্চতার দু’টি গাঁজা গাছসহ চাষি কাইয়ুমকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চর বামনের চর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কাইয়ুম রৌমারী সদর ইউনিয়নের চর বামনের চর গ্রামের মৃত নবীন শেখের ছেলে। তার বসতবাড়ির আঙ্গিনায় চাষ করা বিশ ফুট উচ্চতার দু’টি গাঁজা গাছ জব্দ করা হয়। গাছ দু’টির আনুমানিক ওজন ৫২ কেজি।





